দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সৌদি আরবের জিজানে রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি স্থাপনায় হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুতি গোষ্ঠী। হামলার পর ওই স্থাপনায় আগুন ধরে যায় বলে জানিয়েছে হুতিদের নিয়ন্ত্রিত আল মাসিরাহ টেলিভিশন।
এক বিবৃতিতে হুতিরা জানায়, ড্রোন দিয়ে আরামকোর স্থাপনাটিতে হামলা চালানো হয়েছে। ইয়েমেনের সাদা ও হাজ্জাহ প্রদেশে সৌদি আরবের ড্রোন হামলার জবাব হিসেবে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তারা।
এর আগে সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানায়, ভোরে জিজানে সৌদি আরামকোর একটি শোধনাগার-সংশ্লিষ্ট স্থাপনায় আগুনের সূত্রপাত হয়। পরে অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় কেউ আহত হয়নি।
সূত্র: আল-জাজিরা
/অ